Saturday April 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ এ ০২:২৯ PM

সিটিজেন চার্টার

কন্টেন্ট: পাতা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর

উপজেলা কার্যালয়,শিবালয়,মানিকগঞ্জ

doict.shibaloy.manikganj.gov.bd

১. ভিশন ও মিশন

বিভাগ

বিবরণ

ভিশন

জ্ঞানভিত্তিক অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য প্রযুক্তির ব্যবহার।

মিশন

তথ্য প্রযুক্তি খাতের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানব সম্পদ গঠন, শোভন কাজ সৃজন এবং ই-সার্ভিস প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা।


২. প্রতিশ্রুত সেবাসমূহ

উপজেলা আইসিটি কার্যালয় থেকে প্রধানত দুই ধরনের সেবা প্রদান করা হয়: নাগরিক সেবা এবং প্রাতিষ্ঠানিক সেবা

২.১ নাগরিক সেবা

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

সেবার মূল্য (যদি থাকে)

০১

আইসিটি অফিস সংক্রান্ত তথ্য প্রদান

দাপ্তরিক ওয়েবসাইট, মোবাইল যোগাযোগ, ই-মেইল যোগাযোগ, বা সরাসরি উপস্থিতি।

তাৎক্ষণিক/ ৩ কার্যদিবস (প্রযোজ্য ক্ষেত্রে)

বিনামূল্যে

০২

আইসিটি বিষয়ক পণ্য ও সেবা ক্রয়ের পরামর্শ প্রদান

মোবাইল যোগাযোগ, ই-মেইল যোগাযোগ, বা সরাসরি উপস্থিতি।

তাৎক্ষণিক/ ৩ কার্যদিবস (প্রযোজ্য ক্ষেত্রে)

বিনামূল্যে

০৩

আইসিটিডি ডিজিটাল ল্যাব সম্পর্কিত তথ্য ও পরামর্শ

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বা সরাসরি যোগাযোগ।

৫ কার্যদিবস

বিনামূল্যে

০৪

ই-সার্ভিস ও অনলাইন সেবা ব্যবহারে সহায়তা প্রদান

সরাসরি উপস্থিতি/টেলিফোন/ই-মেইল যোগাযোগ।

তাৎক্ষণিক/ ১ কার্যদিবস

বিনামূল্যে

০৫

মাঠ পর্যায়ের সকল ধরনের আইসিটি সমস্যার সমাধানে সহায়তা প্রদান

সরাসরি/ টেলিফোন/ ই-মেইল যোগাযোগ।

সর্বোচ্চ ২ কার্যদিবস

বিনামূল্যে

০৬

আইসিটি সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ গ্রহণ ও পরামর্শ প্রদান

বিজ্ঞপ্তি/অফিসিয়াল যোগাযোগের মাধ্যমে।

সংশ্লিষ্ট প্রশিক্ষণ সমন্বয়কারী দ্বারা নির্ধারিত

বিনামূল্যে

২.২ প্রাতিষ্ঠানিক সেবা (উপজেলা পর্যায়ের সরকারি/শিক্ষা প্রতিষ্ঠান/ইউডিসি'র জন্য)

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

সেবার মূল্য (যদি থাকে)

০১

ই-ফাইলিং(ডি-নথি) ও দাপ্তরিক অটোমেশন কার্যক্রমে সহয়তা

সংশ্লিষ্ট দপ্তরের অধিযাচন/ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে।

তাৎক্ষণিক/ ৩ কার্যদিবস (প্রযোজ্য ক্ষেত্রে)

বিনামূল্যে

০২

দপ্তরের নিজস্ব ওয়েব পোর্টাল সংক্রান্ত কারিগরি সয়াহতা

সংশ্লিষ্ট দপ্তরের অধিযাচন/ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে/ চাহিদা মোতাবেক।

তাৎক্ষণিক/ ৩ কার্যদিবস (প্রযোজ্য ক্ষেত্রে)

বিনামূল্যে

০৩

উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরে আইসিটি বিষয়ক পরিদর্শন ও সহায়তা প্রদান

টেলিফোন/ ই-মেইল/ সরাসরি উপস্থিতি।

১ কার্যদিবস

বিনামূল্যে

০৪

ডিজিটাল স্বাক্ষর চালুকরণ সংক্রান্ত সেবা প্রদান

সংশ্লিষ্ট দপ্তরের সরাসরি আবেদন।

২ কার্যদিবস

বিনামূল্যে

০৫

আইসিটিডি ডিজিটাল ল্যাব ও অন্যান্য আইসিটি স্থাপনাসমূহ পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পরামর্শ

সংশ্লিষ্ট স্কুল/কলেজের অধিযাচন/ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে।

৫ কার্যদিবস

বিনামূল্যে


৩. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

বিবরণ

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

ঊর্ধ্বতন কর্মকর্তা

নাম

মোঃ আক্তারুজ্জামান

মোঃ আহসানুল আল জান্নাত

পদবী

উপজেলা আইসিটি অফিসার(সহকারী প্রোগ্রামার)

জেলা আইসিটি অফিসার(প্রোগ্রামার)

কার্যালয়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, শিবালয়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ

মোবাইল

০১৭৪৫৩৩৩২২০

০১৭১৬৬০৬৫১৩

ই-মেইল

ap.shibalaya@doict.gov.bd

doictmanikganj@gmail.com


৪. অভিযোগ প্রতিকার ব্যবস্থা (Grievance Redress System- GRS)

  • সেবা পেতে ব্যর্থ হলে বা সন্তুষ্ট না হলে: প্রথমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।
  • দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে সন্তোষজনক প্রতিকার না পেলে: ঊর্ধ্বতন কর্মকর্তার ( জেলা আইসিটি অফিসার(প্রোগ্রামার) /জেলা কার্যালয়ের প্রধান এর নিকট আবেদন করুন।
  • উভয় স্তরেই প্রতিকার না পেলে: GRS ফোকাল পয়েন্ট/আপিল কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দাখিল করুন।


এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন