Saturday April 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ এ ১২:২৭ PM

সেবার তালিকা

কন্টেন্ট: পাতা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তর প্রধানত তথ্যপ্রযুক্তি অবকাঠামো সম্প্রসারণ, রক্ষণাবেক্ষণ, এবং বিভিন্ন আইসিটি-সম্পর্কিত সেবার মানোন্নয়নে কাজ করে। তাদের সেবার মধ্যে রয়েছে মাঠ পর্যায়ের আইসিটি সমস্যার সমাধান, ডিজিটাল ল্যাব ও ডিজিটাল সেন্টার পরিদর্শন ও রক্ষণাবেক্ষণে সহায়তা, আইসিটি ক্লাব পরির্দশন, সরকারি বিভিন্ন ডিজিটাল সেবাপ্রদানকারী প্ল্যাটফর্ম যেমন জাতীয় তথ্য বাতায়ন, একশপ, মুক্তপাঠ, মাইগভ অ্যাপ ইত্যাদি পরিচালনা ও তত্ত্বাবধান এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা।

আইসিটি অধিদপ্তরের প্রধান সেবাসমূহ:
  • প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ: মাঠ পর্যায়ের সকল আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সংক্রান্ত পণ্য ও সেবার বিষয়ে পরামর্শ ও সহায়তা প্রদান করা।
  • ডিজিটাল অবকাঠামো উন্নয়ন: ইউনিয়ন, পৌর ও উপজেলা ডিজিটাল সেন্টার এবং ডিজিটাল ল্যাব পরিদর্শন ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
  • আইসিটি ক্লাব ও ইনোভেশন: ডিজিটাল ল্যাবে গঠিত আইসিটি ক্লাব পরিদর্শন এবং উপজেলা পর্যায়ে ইনোভেশন কমিটিতে অংশগ্রহণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা।
  • প্রশিক্ষণ কার্যক্রম: সকল জনগণকে ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানে উদ্যোগ গ্রহণ ও তথ্য সংগ্রহ, বিতরণ এবং আইসিটি সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা ও পরামর্শ প্রদান।
  • ডিজিটাল সেবা সহজিকরণ: নাগরিক সেবার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন জাতীয় তথ্য বাতায়ন, একশপ, একপে, মাইগভ অ্যাপ, শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ ইত্যাদি পরিচালনা ও তত্ত্বাবধান করা।
  • নীতিমালা বাস্তবায়ন ও সমন্বয়: উপজেলা পর্যায়ে আইসিটি'র ব্যবহার ও প্রয়োগ নিশ্চিতকরণ এবং সকল দপ্তরে আইসিটি'র উপযুক্ত অবকাঠামো সৃষ্টিতে সহায়তা প্রদান ও প্রধান কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়ন করা।
  • কারিগরি জ্ঞান হস্তান্তর: উপজেলা পর্যায় পর্যন্ত তথ্য প্রযুক্তির কারিগরী ও বিশেষায়িত জ্ঞান হস্তান্তর করা।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন